মেহেরপুর নিউজ, ২০ মে:
মেহেরপুর পুলিশের বার্ষিক ফায়ারিং শেষ হয়েছে।
রবিবার মেহেরপুর চাঁনমারিতে এ ফায়ারিং সমাপ্ত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ,আর আই আবু বক্কার সমাপনী দিনে উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী ফায়ারিংয়ে ৪২২ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন।