মেহেরপুর নিউজঃ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারিছুল আবিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রইফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মুজিবনগর থানার এসআই শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক গিয়াস উদ্দীন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।