মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এসময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব এবং জনসাধারণের সঙ্গে ভালো আচরণ বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাভিদ তাসনিম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান উপস্থিত ছিলেন।