মেহেরপুর নিউজ:
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধ সৃষ্টি করে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।
শনিবার সকালে মেহেরপুর জজ কোট মিলনায়তনে আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে পুলিশ ম্যাজিস্ট্রেসি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিয়ত উল্লাহ, তারিক হাসান, পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস প্রমুখ।