মেহেরপুর নিউজঃ
দেশীয় সাংস্কৃতিক সংসদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা জামায়াতের অডিটোরিয়ামে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ মেহেরপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন ইসলাম বকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক ইব্রাহিম হিমু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেঁনেসা শিল্পী গোষ্ঠীর পরিচালক মো. আসাদুজ্জামান আসাদ।
সমাবেশে কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, মেহেরপুর; আল আকসা শিল্পী গোষ্ঠী, গাংনী; অগ্নিবীণা শিল্পী গোষ্ঠী, মেহেরপুর সদর এবং সাইক্লোন শিল্পী গোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।