মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে ব্যাটারিচালিত ২টি অটােভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুক্রবার ভােররাতে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া ৪জনের মধ্যে ৩ জনের বাড়ি উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এবং ১জনের বাড়ি বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে।
স্থানীয়রা জানান,৩জন ব্যবসায়ি মাছ ধরার উদ্দেশ্যে নওদাপাড়া গ্রাম থেকে দেবীপুর-বামন্দী সড়ক হয়ে ষােলটাকা গ্রামে যাচ্ছিলেন।
পথেমধ্যে দেবীপুর গ্রাম পার হয়ে বামন্দী বাজারের দূরবর্তি স্থানে পৌঁছান তারা। আগেই সড়কের পাশে ওৎ পেতে থাকা ৬-৭ জনের একটি মুখোশধারী ছিনতাইকারী দল সড়কের উপর বাঁশ দিয়ে তাদের গতি রোধ করে। এসময় তাদের ২ টি অটােভ্যান ও নগদ সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাঠের মধ্যে বেঁধে রেখে সটকে পড়ে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ে জড়িতদের আটকে অভিযান চলছে।