মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী ও গোভীপুর গ্রামের বিএনপি’র ১২ কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকালের দিকে সদর উপজেলার ইছাখালী গ্রামের জামালের ছেলে কালু, হায়াত আলীর ছেলে সুজাত, মোজাম্মেল হোসেনের ছেলে সুফল, শাহাবুদ্দিনের ছেলে হারুন, শাহজাহানের ছেলে শরিফুল, সামাদের ছেলে জামাত,কফিলুদ্দিনের ছেলে শরীফ উদ্দিন, সাইফুলের ছেলে সাইদুল, চাঁদ আলির ছেলে আমান,গোভীপুর গ্রামের তোফাজ্জল,নবীর ছেলে নিজাম, মুজাহারে ছেলে খোকনকে কারাগারে পাঠানো হয়।
দুপুরের দিকে জি আর ৪৪৭/২৩ মামলার উল্লেখিত আসামিরা মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মেঃ জুয়েল রানা তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর এ সকল আসামিদের নামে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর, ১৫(৩) ২৫ এর ডি ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার থানার মামলার নাম্বার ৩।