মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার সকালে হরিরামপুর কবরস্থান মাঠে মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে মেহেরপুর জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করে।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। বিউগলে করুণ সুর বাজানো হয়। উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা।
গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হরিরামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।