মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল গণসংযোগ করেছেন।
শনিবার সকালে তিনি বুড়িপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোভিপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা।