মেহেরপুর নিউজ:
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়-এর নেতৃত্বে বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, মেহেরপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, বন কর্মকর্তা এইচ. টি. হামিম, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
র্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।