মেহেরপুর নিউজ:
বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।