মেহেরপুর নিউজ:
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা বুলবুলি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. নাসিমা খাতুন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।