মেহেরপুর নিউজ:
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে ধর্মীয় নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও শিক্ষা বিষয়ক উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার হোসেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বাবু হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, ইউআরসির ইন্সট্রাক্টর আব্দুল মতিন, কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রোকনুজ্জামান, জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল কালু, শামীম রেজা, কুফুয়ান আহমেদ জিহাদ, আব্দুল ওয়াহেদ রাব্বি, মেহেদী হাসান ও মুগ্ধ মন্ডল।
আলোচনা সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধ, ধর্মীয় নৈতিকতা চর্চা, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।