মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাসবির হুসাইন সজল (২৫) ও আরিফুল ইসলাম (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক তাসবির হুসাইন সজল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং আরিফুল ইসলাম একই গ্রামের শুকুর আলীর ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ শালিকা কবরস্থানের কাছ থেকে দুই ব্যক্তিকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১শ গ্রাম গাঁজাসহ উদ্ধার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ব্যক্তির নামে একটি মামলা দায়ের করা হয়েছে।