মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। তিনি মনোযোগ ও ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গণশুনানিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকের আহমেদ উপস্থিত ছিলেন।