মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলার উদ্যোগে জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের কাবাডি খেলায় মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১টি লোনাসহ ২৪-২৩ পয়েন্টে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে।
উত্তেজনাপূর্ণ এ খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
খেলাটি পরিচালনা করেন ফাহারা হোসেন লিটন ও আব্দুল কুদ্দুস।