মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর রাম মন্দির কমিটির উদ্যোগে মানবকল্যাণ কামনায় ৫ম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মোমিনপুর রাম মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব কুমার পাল, অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস, জেলা বিএনপি নেতা কাজী মিজান মেনন, জেলা জাসাসের আহ্বায়ক এ বাকী বিল্লাহ, গুরুদাস হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।