মেহেরপুর নিউজ:
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর পৌরসভার ১,২ ও ৩ ওয়ার্ড যুব মহিলা লীগের উঠান বৈঠকের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে মেহেরপুর ১ নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুতশোভা মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম।
উঠান বৈঠকে অন্যদের মধ্যে মেহেরপুর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান হিরন,কলেজ ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।