মেহেরপুর নিউজ:
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মেহেরপুরে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটনসহ অনেকে।