মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে হৈমন্তী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে হৈমন্তী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রীযুক্ত স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।