মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মেহেরপুরের উদ্যোগে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর সহযোগিতায় বিএমইটি ও বিআরডিবির অধীনে বাস্তবায়নাধীন “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরেসপো)-২ পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত ৩০ দিন ও ৫ দিন মেয়াদি ব্লক-বাটিক, ড্রেস মেকিং এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর টিটিসি মিলনায়তনে এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিআরডিবির উপপরিচালক আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শিউলি খাতুন ও আফরোজা খাতুন।
প্রশিক্ষণে মোট ৪০ জন নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।