মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জাতীয় সংগীতের সুরে জেলা প্রশাসক শিল্পী রানী রায় জাতীয় পতাকা এবং সংশ্লিষ্টরা ক্রীড়া পতাকা উত্তোলন করেন। পরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করানো হয়।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, প্রধান শিক্ষক আবুল কালাম, সাহাবুল ইসলাম, জহুরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ, ফাহরা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, সাদ্দাম হোসেন, আবুল হোসেন, আব্দুর রশিদ, সোহেল রানা, মাসুদা খাতুন, আল-আমিন হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।