মেহেরপুর নিউজ:
মেহেরপুর-কাথুলী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানা ও মুকুল নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
আহত জুয়েল রানা মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং মুকুল মেহেরপুর শহরের পোস্ট অফিসপাড়া এলাকার জিয়াউদ্দিনের ছেলে।
জানা গেছে, জুয়েল রানা মোটরসাইকেলযোগে শোলমারী থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। একই সময় মুকুল মেহেরপুর শহর থেকে ঝাউবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে মেহেরপুর-কাথুলী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।