মেহেরপুর নিউজ:
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম এবং সহকারি অধ্যাপক লুৎফুর রহমান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার দুপুরের দিকে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ মিলনায়তনে একরামুল আজিম ও লুৎফর রহমানকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় অধ্যক্ষ একরামুল আজিম, সহকারি অধ্যাপক লুৎফুর রহমান, ড.আলীবুদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর , মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুশিক্ষককে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
এদিকে দীর্ঘ ২৮ বছরের চাকরি জীবন শেষ করায় অধ্যক্ষ একরামুল আজিম এবং সহকারি অধ্যাপক লুৎফুর রহমানকে একটি সুসজ্জিত গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর আগে কলেজ চত্বর থেকে একরামুল আজিম ও সহকারি অধ্যাপক লুৎফুর রহমানকে বহনকারী সুসজ্জিত গাড়িটিকে দড়ি বেঁধে শিক্ষকরা দড়ির সাহায্যে গাড়িটিকে টেনে গেটের বাইরে পৌঁছে দেন।