মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত সদর উপজেলার গোভীপুর বায়পাড়া দূর্গা মন্ডপ, গোভীপুর দাসপাড়া দূর্গা পূজা, আমঝুপি রাধারাম মন্দির, রাধের শ্যাম মন্দির, বাড়াদি দাসপাড়া মন্দির, বামনপাড়া সর্বজনীন কালী মন্দির, পিরোজপুর দূর্গা মন্দির, পিরোজপুর কালীমাতা দাসপাড়া মন্দির, গহরপুর দাসপাড়া মন্দির। পরিদর্শন করেন।
এর আগে তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর সার্বজনীন দূর্গ মন্দির, বাবুপুর সার্বজনীন দূর্গা মন্দির, কোমরপুর সার্বজনীন দূর্গা মন্দির, মোনাখালী পূজা মন্ডপ, রতনপুর দাসপাড়া পূজা মন্ডপ, বল্লভপুর পূজা মন্ডপ, এবং দারিয়াপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালের জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এবং আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন।