মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
মাসিক কল্যাণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আব্দুল করিম।