মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৩ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে পুলিশ লাইন্সে মেহেরপুর পুলিশের নায়েক/কনস্টেবল’দের দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৩ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা পুলিশ সুপার, মেহেরপুর।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সাধন করা।
তিনি আরো বলেন এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে। এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কোর্সে পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশের চাকরির শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান প্রমূখ।