মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাদের নানা সমস্যা, অভিযোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন।
গণশুনানিতে জেলা প্রশাসক মনোযোগসহকারে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহমেদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ ধরনের গণশুনানির মাধ্যমে জনগণের অভিযোগ ও সমস্যার সরাসরি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।