মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিত্র রমজানের ৪র্থ দিনে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসার মুহতামিম মুফতী নুরুজ্জামান। আজ ৪র্থ পর্বে “কোরআন ও হাদিসের আলোকে রমজানের করণীয় বিষয় সমূহ” আলোচনা করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আল্লাহর দরগা মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ রেদওয়ান। এতে গজল পরিবেশ করেন বাগোয়ান হযরত খাদিজাতুল কুবরা রাঃ মহিলা মাদরাসার ছাত্র মুহাম্মদ শাহিন খান।