মেহেরপুর নিউজ:
বিশ্ব বসতি দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। মেহেরপুর গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ শৈকত।
‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুসলেউদ্দিন এবং ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির।
এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, গণপূর্ত বিভাগের উচ্চমান সহকারী ফেরদৌস হাসানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।