মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) উদ্যোগে বিটিপিটি উপকরণ মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর পিটিআই প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত উপকরণ পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, পিটিআই সুপার কামরুজ্জামান মারুফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, নুরুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।