মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান।
সমাবেশে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পৌর জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য, রোকন, ওয়ার্ড সভাপতি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।