মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর তাজউদ্দিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষের চারা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা ডলার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।