মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা কমিটির সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাবুদ্দৌলা প্রমূখ। সভায় প্রাথমিক শিক্ষা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।