মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতার বড় গ্রুপে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্ল ইন স্কাউট প্রথম এবং গাল গাইড দল দ্বিতীয় স্থান অর্জন করায় প্যারেডে অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান পুরস্কার তুলে দেন। এ সময় সহকারী শিক্ষক আব্দুস সাত্তার সেখানে উপস্থিত ছিলেন।