মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আলম অন্যত্র বদলি হওয়ায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মেহেরপুর শহরের কলেজ পাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।সোমবার সকালে সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান,নাসির উদ্দিন, আব্দুস সালাম সহ অন্যান্য শিক্ষকগণ আব্দুর রাজ্জাককে ফুলের শুভেচ্ছা জানান।