মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুলাই:
মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাসুদ অরুন ভারতের চেন্নায়ের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
সাবেক এমপি মাসুদ অরুন আজ মঙ্গলবার সকালে দর্শনা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এসময় মাসুদ অরুন সাংবাদিকদের বলেন,মেহেরপুর জেলাবাসীর দোয়ায় ১৬ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছি। তিনি সকলের মঙ্গল কামনা করেন।
মাসুদ অরুন দর্শনা থেকে মাইক্রোবাস যোগে মুজিবনগর উপজেলার যতারপুর বালক বিদ্যালয় মাঠে পৌছান এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন। এসময় বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ অরুন। এসময় উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাষ্টার,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
এদিকে বেলা ১২ টার দিকে দারিয়াপুর কৃষি ব্যাংকের সামনের সড়কে মোটরসাইকেলের শোভাযাত্রার সময় মোটরসাইকেলের ধাক্কায় পৃথক পৃথক স্থানে আহত হয়েছে এক চৌকিদার সহ ৩ জন। আহতরা হলেন,যতারপুর গ্রামে আতিয়ার ও মোনাখালি গ্রামের ফরমান। আতিয়ারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার করেছে চিকিৎসক। এছাড়াও আমঝুপি বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক চৌকিদার আহত হয়।