মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ও আমঝুপি ফাজিল মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে তিনি প্রথমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় এবং পরে আমঝুপি ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে পাঠদানে উদ্বুদ্ধ করার বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব-উল আলমসহ উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো ফলাফল অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।