মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম চাঁদবিল-মায়ামারি-কোলা (সিএমসি) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমিসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।