মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান মেহেরপুর শহরের শেখ পাড়া মসজিদে জুমার খুতবা পাঠ করেছেন।
শুক্রবার জুমার নামাজের আগে তিনি শেখ পাড়া মসজিদে খুতবা প্রদান করেন। খুতবায় ইসলামের বিভিন্ন দিক, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
খুতবা শেষে তিনি মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশ নেন।