মেহেরপুর নিউজ:
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক শরীফ সিদ্দিকী মেহেরপুর সদর মুজিবনগর ও গাংনী উপজেলার সহজ কুরআন শিক্ষা, প্রাক প্রাথমিক কেন্দ্র ও রিসোর্স সেন্টার পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক শরীফ সিদ্দিকী মেহেরপুর জেলা তিনটি উপজেলার সহজ কুরআনশিক্ষা,প্রাক প্রাথমিক কেন্দ্র ও রিসোর্স সেন্টার পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।