মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল-ময়ামারি-কোলা-কোলা ( সিএমসি) মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজেদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালের দিকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সিএমসি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক খালিদ হাসান রুমি। পরে সেখানে দিনব্যাপী প্রতিযোগিতার বিজেদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।