মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার সি,এম,সি( চাঁদবিল- ময়ামারী-কোলা) মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সি,এম,সি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সি,এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ রুমি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাইদুর রহমান, শাজাহান আলী, শফিকুল ইসলাম, আসাদুল হক, হাবিবা খাতুন, সিরনা আক্তার নুরুজ্জামান সাদিয়া প্রমুখ।এর আগে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে এসএসসি পরীক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হয়।