মেহেরপুর নিউজ:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর বিএনপি ও ছাত্রদলের হামলার প্রতিবাদে মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য রফিকুজ্জামান, হাসনাত জামান সৈকত, মাহাবুব তৌহিদ রবিন, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, তাজমির ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।