মেহেরপুর নিউজ, ১৪ এপ্রিল :
ডিবি পুলিশের ৫ সদস্য বাহারী রং এর পাঞ্জাবি ও সাদা রং এর লুঙ্গি, হাতে একতারা আর ডুগি। এক দারোগা ঘোডাই চড়ে অপেক্ষা এবং পুলিশ সুপার তার স্ত্রী সন্তান নিয়ে গরুর গাড়ি চড়ে অপেক্ষার প্রহর গুরছেন।
এটি ছিল ১লা বৈশাখের সকালে পুলিশ লাইনের গেটের সামনের দৃস্য। ভিতরে আদি পল্লী গ্রামের চিত্র তুলে ধরে সেখানে চাটায়ের বেড়ার ঘর গোয়ালে গরু। বাড়ির অঙ্গিনায় সাপুড়ের সাপ খেলা প্রদর্শন। মাঠে ঘুড়ে ওঠানো আর বাংলার লাঠি খেলা। সব মিলিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বাংলা নববর্ষ বরনের চমৎকার আয়োজন। ১ লা বৈশাখ উপলক্ষে পুলিশ সদস্যরা এভারেই পালন করলো নববর্ষ।
এছাড়াও বাংলা গান আর পান্তা উৎসবতো ছিলই। দিনরাত চোর ডাকাত তাড়ানো আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকার পুলিশের এই আয়োজন। পুলিশ সুপার থেকে শুরু করে পরিদর্শক পর্যন্ত এক রং এর পাঞ্জাবি, নারী পুলিশরাও এক রং এর বাহারী শাড়ি অনুষ্ঠাকে আরো আকর্ষনীয় করে তোলে। বড় বড় বিষধর সাপ আর গ্রাম বাংলার অপরুপ দৃস্য দেখে মৃদ্ধ হন অতিথিগন।
অতিথিদের মধ্যে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সায়েদুজ্জামান খোকন, জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন সহ বিপুল পরিমান মানুষ অনুষ্ঠান দেখে মুদ্ধ হন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাঁর পত্নী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও তার পত্নী অতিথিদের স্বাগত জানান।