মেহেরপুর নিউজ, ২৯ এপ্রিল :
মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামে নিজ জমিতে রেলিং দেওয়ার সময় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ইমাম আলীর ছেলে সাদের আলী (৫৫) তার নিজ বাড়ির সীমানায় বাঁশের রেলিং দেওয়ার সময় প্রতিবেশী ওসমানের ছেলে ইকারের নেতৃত্বে তার লোকজন সাদের আলী উপর হামলা চালায়। এসময় সাদের আলী (৫৫), সাদের আলীর স্ত্রী হুসনেয়ারা (৪০) ও রবিউলের স্ত্রী নাসিমা (৩৫) আহত হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।