মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সাকিট হাউজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে সভায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার রকিবুল ইসলাম, মিনহাজুল ইসলাম, কাজী মো: অনিক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।