মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন:
ইজি-বাইককে সাইড দিতে দেরি করায় চালকের হাতে লাঞ্চিত হয়েছে এক রিকসা চালক। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় একটি ইজি-বাইককে সাইড দিতে দেরি করায় এক ইজি-বায়ক চালক মেহেরপুর শহরের ওয়াপদাপাড়ার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে রিকসাচালক সপিকুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।