মেহেরপুর নিউজ :
বাড়ির টিউবওয়েলের পাশের গর্তে পড়ে হুজাইফা নামের আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে। হুজাইফা গাংনী উপজেলার ধানখোলা উত্তরপাড়া এলাকার জেহেদ আলীর ছেলে। মঙ্গলবার বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে।
হুজাইফারর মা শাবানা খাতুন জানান, আমি বাড়ির টুকিটাকি কাজ করছিলাম। কোন ফাকে হুজাইফা হাটতে হাটতে বাড়ির ভিতরে টিউবওয়েলের পাশের ছোটো গর্তে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।