তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে কোদাইলের কোপে শকেজান (৩৫) নামের দ্বিতীয় স্ত্রী মারাত্মক জখম হয়েছে। সোমবার সকালে উপজেলার মটমুড়া বাগানপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত শখেজান মটমুড়া গ্রামের আঃ বারেকের দ্বিতীয় স্ত্রী। শখেজান জানায়, আমার সতিন সবেদা (৪৫) তার মেয়েকে ভাত রান্নার জন্য বকাবকি করছিল।
এ সময় তাকে নিষেধ করলে সে আমার উপর রাগান্বিত হয়ে একটি কোদাইল দিয়ে আমাকে আঘাত করে। কোদাইলের কোপে শকেজানের ডান হাতে মারাত্মক জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার হাতের অবস্থা পর্যবেক্ষণের জন্য চিকিৎসক তাকে ভর্তি থাকার পরামর্শ দেন।